খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকরা প্রতীকী কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার সকালে শহরের বনরূপায় ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এ কে এম মকছুদ আহমেদ, সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, নন্দন দেবনাথ, হেফাজত সবুজ ও ছত্রং চাকমা প্রমুখ।
পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।