চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া দুজনই চট্টগ্রাম সিটি করোপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।
প্রতিবদেনে বলা হয়, ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ৪৪ বছর বয়সী নারী। দুজনেই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৭ অক্টোবর মনির হোসেন ভর্তি হন চমেক হাসপাতালে। ওই দিনই তিনি মারা যান। অপরদিকে একইদিন শুলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।