সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ছাত্র জনতা হত্যা মামলায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বুধবার রাতে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব -৪ । এর আগে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে সেলিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম মন্ডল (৪৩) সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সেলিম মন্ডল ছাত্র-জনতা হত্যা মামলার একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ১০ টিরও অধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।