বিএমটিএ প্রতিনিধি সম্মেলন ১ নভেম্বর

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) প্রতিনিধি সম্মেলন আগামীকাল ১ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরে বাংলা নগরের ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে সকাল ৯টায় এই সম্মেলন শুরু হবে।

অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে, সম্মেলনে প্রত্যেক জেলা/বিভাগ/মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতাল/ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি থেকে সর্বোচ্চ পাঁচজন করে মেডিকেল টেকনোলজিস্ট প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। প্রতিনিধিদের নামের তালিকা ০১৯৯৫-৮৫৭৫৬৬ এই হোয়াটসঅ্যাপ ফোন নম্বরে পাঠাতে হবে।

অ্যাসোসিয়েশন থেকে সবাইকে যথা সময়ে প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।