ক্লাসেনের দাম ২৩ কোটি কোহলির ২০ কোটি বুমরার ১৮ কোটি 

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নামগুলোর একটি হাইনরিখ ক্লসেন। আইপিএলের মেগা নিলামের আগে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যানকে ২৩ কোটি রুপিতে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে ধরে রাখা সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনিই।

ক্লসেনের আগে ধরে রাখা সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কোহলি। ২০১৭ আসরে ১৭ কোটি রুপিকে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সেই কোহলিকে এবার ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে ২১ কোটি রুপিতে। এতে কোহলিও গড়েছেন দারুণ কীর্তি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পাবেন তিনি। এর আগে কোহলি (২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুতে ১৭ কোটি রুপি) ও লোকেশ রাহুলের চেয়ে (২০২২ থেকে ২০২৪ পর্যন্ত লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ১৭ কোটি রুপি) বেশি পারিশ্রমিক পাননি আর কোনো ভারতীয় ক্রিকেটার।

আগামী আসরে ১৮ কোটি রুপি আয় করবেন জাসপ্রিত বুমর, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসন।