এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানব: চমক

 অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নানা সময়ই আলোচনায় থাকেন। আবার সমালোচনার তীরে যে বিদ্ধ হন না, তা কিন্তু নয়। বরং এটাই বেশি। কিছুদিন আগেই বিয়ে করে সমালোচনার কবলে পড়েন। এই নিয়ে কম হইচই হয়নি। তবে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আলোচনায় আসেন টেলিভিশনের আলোচিত এই মুখ।

এদিকে, আজ রবিবার নতুন একটি ফেসবুক পোস্ট দিয়ে তৈরি করেছেন প্রতিক্রিয়া। লিখেছেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। 

রুকাইয়া জাহান চমক কেন এমন পোস্ট দিয়েছেন তার কারণ জানতে চাইছেন নেটিজেনরা। তবে এ বিষয়ে একেবারে মুখ খুলছেন না অভিনেত্রী। 

আরেক পোস্টে অভিনেত্রী লিখেছেন,  আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, “স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন। এটাতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।