দুষ্টু জ্বরে ভুগছে মানুষ, এমনটাই মন্তব্য কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর। গায়িকার ভাষ্য, সংগীত জগত থেকে শুরু করে চিকিৎসাপেশা- সবখানেই এমন চিত্র।
সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করে ঐশী বলছেন, এখন তথাকথিত হিট,ভাইরাল হয় আর টাকা কামায় কারা? যারা নেশা করে ভিডিও বানায় তারা, যাদের কোনো স্কিল নাই তারা, শিক্ষা-দীক্ষা-একাডেমিক যোগ্যতা নাই তারা। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বা পড়াশোনা করে কোনো লাভ নাই এই যুগে, এরা এখন ফকির। ড্রাইভারের বেতনও ডাক্তারের চেয়ে বেশি।
তিনি বলেন, আবার শুনি মেডিকেল এসিস্টেন্টও এখন ডাক্তার পদবী চায়। এত সোজা এমবিবিএস-এর সমান যোগ্যতা অর্জন? নিজের জীবন বিসর্জন দিয়ে ডাক্তার হয় মানুষ। এতো সস্তা!
জনপ্রিয় এই গায়িকা বলেন, গান বাজনার কথা তো বাদই দিলাম। ভালো গান দিলে শুনে না। মসলা লাগবে! আর মসলা দিলে বলে বেশি হয়ে গেছে। আবার ওমুকের জামা কাপড় পড়া মসলা ভালো না। কিন্তু তোমুকের ন্যাংটা মসলা ভালো। ভালো কে বলে কালো আর কালোকে বলে "আপু বিউটিফুল"।
ভবিষ্যতে জাতি মেধাশূন্য হবে বলে অভিমত শিল্পীর। বললেন, যেই সিন্ডিকেট পিউর কাজ করতে চায়, ইন্ডাস্ট্রির উন্নতি করতে চায়, তাদের বলে মদখোর। আর যেই সিন্ডিকেটে কাজ বাদে বাকি সব হয়, তারা চুম্মা, মাশাল্লাহ, অসাধারণ। নেতিবাচক কথা বলা কিংবা ভাবা পরিবার থেকে শিখিনি। পরিবেশ বাধ্য করলো। সুস্থ ও সুন্দরভাবে কাজের স্বপ্ন যারা দেখে তাদেরকে গলা টিপে হত্যা করবেন না। নাহলে ভবিষ্যতে জাতি হবে মেধা শূন্য। আমি ছোট মানুষ। মাফ করবেন।
ঐশী জনপ্রিয় সংগীতশিল্পী কিন্তু এই পরিচয়ের বাইরে তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি একজন চিকিৎসক।
প্রশাসনে সাড়ে ১০ লাখ ‘আ. লীগ’
হতাশ হলেও এখন বলা যাবে না হতাশ: শবনম ফারিয়া