অফার ভালো, কিন্তু সবসময় মাংস খেতে ভালো লাগবে না: অহনা

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের। অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রীর। কদিন আগেই জানিয়েছিলেন অভিনয় করবেন না অহনা। 

তবে এবার আলোচনায় এলেন ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে। নিজের সামাজিক হ্যান্ডেলে লিখেছেন, অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। 

আবার লিখেছেন এই অভিনেত্রী,  খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পর মাটি দিয়ে বিষকুট বানিয়ে খেতে হবে।আল্লাহ্ আমাদের সবাইকে তুমি ভালো রাখো।

নেটিজেনরা অহনার এই পোস্টের মানে জানার জন্য নানাভাবেই চেষ্টা করে যাচ্ছেন। এরমধ্যে একটি হলো, অফার যতো নায়িকারা-ই পায়। আমরা তো দর্শক! উত্তরে অহনা লিখেছেন, আমিও পাই নাই ভাই, তাইলেতো দর্শক হাওয়াই ভালো। কিন্তু আমি ওই দর্শক যে নাইকাদের সমালোচনা না করে নিজের ভালো মন্দ লিখবো। 

এদিকে এই অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে বর্তমান ও অতীতের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অহনা বলেন, ‘আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও।’ 

শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করবেন।