বিএসএমের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অধ্যাপক ডা. মনির-উজ-জামানকে আহ্বায়ক ও ডা. মো. জাকারিয়া আল আজিজকে সদস্যসচিব করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) ২৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৭ জন সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসককে উপদেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) ডেঙ্গু, কভিড, নিপাহ ভাইরাস সংক্রমণসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকিতে থাকা দেশের জনগণকে দীর্ঘদিন থেকে দক্ষতার সঙ্গে সেবা প্রদান করে আসছে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী দেশের বর্তমান পরিস্থিতিতে কার্যকরী কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ অবস্থায় সোসাইটির সদস্যদের পরামর্শক্রমে সোসাইটিকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গত ২ নভেম্বর ২০২৪, বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

সদস্যসচিব ডা. মো. জাকারিয়া আল আজিজ বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি দেশের জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নতিকল্পে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

কমিটির বাকি সদস্যরা হচ্ছেন

যুগ্ম আহ্বায়ক-অধ্যাপক ডা. শাহ মো. হাবিবুর রহমান, ডা. আনিসুর রহমান হাওলাদার, ডা. আহমদ মঞ্জুরুল আজিজ, ডা. আবুল কালাম মো. সাজেদুর রহমান, কোষাধ্যক্ষ- ডা. মোহাম্মদ আলী।

সদস্য অধ্যাপক ডা. ফারুক আহমেদ, অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ, অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, অধ্যাপক ডা. মো. বেলালুল ইসলাম, ডা. মো. মঞ্জুরুল হক, ডা. মো. জহিরুল হক, ডা. তুষার কান্তি বর্মন, ড. মো. শাহাবুল হুদা চৌধুরী, ডা. মো. ইলিয়াস ভূঁইয়া, ডা. আব্দুর রাজ্জাক, ডা. খান মুহাম্মদ আরিফ, ডা. মো. আব্দুল্লাহ কাফি, ডা. আবু মোহাম্মদ, ডা. আশিকুর রহমান খান, ডা. মিনহাজ উদ্দিন আহমেদ, ডা. হাসান হাফিজুর রহমান, ডা. সৈয়দ আতিক উল্লাহ, ডা. মো. হাবিবুল্লাহ, ডা. মো. সাজ্জাদ হোসাইন, ডা. আব্দুল্লাহ আল ফারুক।