সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।