ভালো খেলতে খেলতে আউট হলেন শান্ত

রান তাড়ায় ইতিবাচক শুরু করল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৪ রান।

আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের ফ্রি হিট বলে সোজা ছক্কা মারলেন নাজমুল হোসেন শান্ত। পরের বল ফাইন লেগ দিয়ে মারলেন চার। ৯ ওভারেই পঞ্চাশ পূর্ণ হয়ে গেল বাংলাদেশের।

অষ্টম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করলেন মোহাম্মদ নবি। এরপর আর বোলিং করতে পারলেন না অভিজ্ঞ স্পিনার। পেশিতে টান অনুভব করায় মাঠ ছেড়ে গেলেন তিনি। বদলি ফিল্ডার হিসেবে এলেন দারভিশ রাসুলি।

নবির বদলে ওভার শেষ করেছেন আজমাতউল্লাহ ওমারজাই। ওভারে দুটি বাউন্ডারিসহ সব মিলিয়ে ১০ রান পেয়েছে বাংলাদেশ।

চতুর্থ ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর আর বিপদ ঘটতে দেননি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে বলের সঙ্গে পাল্লা দিয়েই এগোচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান  ।  সৌম্য ৩৩ রান করে আউট হওয়ার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন নাজমুল হোসন শান্ত। 

মোহাম্মদ নবীর স্পিনে বারবার পরাস্ত হচ্ছিলেন। রান বের করতে পারছিলেন না তিনি। ক্যাচের আশায় দুটো স্লিপও রেখেছিলেন নবী। শান্ত ক্যাচ দিলেন ঠিকই, তবে স্লিপে নয় শর্ট ফাইন লেগে। সুইপ করতে গিয়ে হাশমতউল্লাহকে ক্যাচ দেন। তিনবারের চেষ্টায় ক্যাচটি নেন আফগান অধিনায়ক। ভালো খেলতে খেলতে ৬৮ বলে ৪৭ রান করে ফিরলেন নাজমুল।

বাংলাদেশ ২৬ ওভার শেষে ৩ উইকেটে ১২১।