কাটল ভিসা জটিলতা, আমিরাত যাচ্ছেন নাসুম-রানা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

ভিসা জটিলতার কারণে দলের বাকি সদস্যদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। তাদেরকে ছাড়াই শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। দল যখন মাঠে খেলতে নেমেছিল, তখনও ছিলেন তারা ঢাকায়। তবে সেই ভিসা জটিলতা আজই কেটেছে তাদের। ফলে বৃহস্পতিবারই দুবাইয়ের বিমান ধরবেন দুজনে।

বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন দেশ রূপান্তরকে। তিনি জানান, ভিসা জটিলতা কাটায় আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় তারা আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন।

এর আগে নির্ধারিত সময়ে আমিরাতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে দেশটিতে যেতে পারেননি নাসুম-রানা। ফলে তাদের ছাড়াই ১৩ জনের দল থেকে একাদশ গড়তে হয়েছে টাইগারদের।

আফগান সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। মূলত কাধের চোট থাকায় তানজিম হাসান সাকিবকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। এ ছাড়া প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন আলোচিত স্পিনার নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পরবর্তী সিরিজেই তিনি দলে ফিরলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত