ইন্দোনেশিয়ার নাগরিকের লাশ নদী থেকে উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান (৪৮) নামে এক ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার করতোয়া নদীর কুলানন্দপুরঘাটের অদূর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল সাড়ে ৮টায় একই ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

মৃত ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজির রহমান তাবলিগ জামাতের সঙ্গে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ‘যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক, তাই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।’