কুষ্টিয়ায় জেলা বিএনপির পদবঞ্চিতরা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল বেলা ১১টায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতা বক্তব্য দেন। এ সময় বক্তারা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের পকেট কমিটি বাতিল করে ফের নতুন কমিটি ঘোষণার দাবি করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, ‘দেড় দশক ধরে ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করে রাজপথের সংগ্রামকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে এসেছে; তাদের এই বঞ্চনা আত্মত্যাগের কোনো মূল্য নেই।