ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

মৃত এরিন কুমিল্লা আদর্শ সদরের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে।

এরিনের মামা হাসনাত জানান, নগরীর  এইচ আর হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ডা. নিঝুম তার ভাগ্নির অস্ত্রোপচার করেন। শুক্রবার এরিনের অবস্থার অবনতি হয়। মূলত ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে এরিন। সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ‘ঘটনাটি সত্যিই দুঃখজনক।’