ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ই ডাবলিও ইউ জাতীয় রোবো ফেস্ট ২০২৪ এ লাইন ফলোয়িং কনটেস্ট এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) রোটিক্স দল " ডুয়েট ইনফিনিট্রন" ।
গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় শনিবার। এতে নয়টি ক্যাটাগরি তে সারা দেশ থেকে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দল অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের প্রকাশ ঘটায় তাদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনের মধ্যে দিয়ে। রোবট দিয়ে ফুটবল খেলা, সয়ংক্রিয় রোবট এই মাধ্যমে লাইন ফলো করা,প্রোগ্রামিং শহ প্রজেক্ট শোকেশ শহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে চ্যাম্পিয়ন ডুয়েটের দল তাদের লাইন ফলোরিং রোবট সব থেকে কম সময়ে নির্ভুল ভাবে লাইন ফলো করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের দলের সদস্য হচ্ছে তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল হোসেন, তানভীর ইসলাম এবং মুকরামিন।
এর আগে গত ২৫ অক্টোবর দলটি টেকফেস্ট আইআইটি বোম্বে বাংলাদেশ জোনাল রাউন্ডে মেশমেরাইজ রোবট সেগমেন্ট এও চ্যাম্পিয়ন হয়।