মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে লুটিয়ে পড়েন যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (১০ নভেম্বর)  দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মফিজ উদ্দিন  দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

যুবদল নেতা মফিজ উদ্দিনের মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক লতিফ ভুইয়া,  সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।