নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ফোন ছিনতাইকারী আখ্যা দিয়ে এক পুলিশ সদস্যসহ দুজনকে পিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। গতকাল সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাসেমপুর গ্রামের পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও বরিশালের মুলাদি থানার নাজিরপুর গ্রামের রাজু (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আবু সাঈদ পিয়াল বলেন, শিক্ষার্থীরা দুজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করছেন। কী ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।