১০৮ রানেই জয় নিউজিল্যান্ডের, ১২৪ করেও পারলো না ভারত

আধ ঘন্টার ব্যবধানে দুরকম ফলাফল হলো দুটি টি-টোয়েন্টি ম্যাচে। দাম্বুলায় ১০৮ রানের মামুলি পুজি নিয়েও শ্রীলংকাকে হারিয়েছে কিউইরা। জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান লকি ফার্গুসন (২-০-৭-৩)।

কিন্তু তার চেয়েও ভালো পারফরম্যান্স করেও (৪-০-১৭-৫) স্পিনার বরুণ চক্রবর্তী জেতাতে পারেননি ভারতকে। তাদের ১২৪ রান ট্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানের ইনিংসে ৬ বল হাতে রেখে টপকে যায় দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে ৩ উইকেটের এই জয়ে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। 

৫ রানের জয়ে নিউজিল্যান্ডও সমতা ফিরিয়েছে।