গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি জবরদখলের ঘটনায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল গিয়ে মারধরে শিকার হলেন পুলিশ। এ সময় হামলাকারীরা তিন পুলিশকে বেধম পিটুনি দেয়। পরে হামলাকারীরা পুলিশের মুঠোফোন আর ওয়াটিটকি ছিনিয়ে নেয়। এ ঘটনায় অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন।
সোমবার (১১ নম্বর) দুপুরে কাওরাইদ ইউনিয়েনর গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় বিএনপি নেতা মিন্টু হাসান মিয়া ,তামিম আহাম্মাদ ও শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল অস্ত্রধারী নিয়ে স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দীনের ১ একর জমি জোর করে দখল করতে নামে। পরে জমির মালিক বাঁধা দিতে এলে তাদের এলোপাথাড়ি মারধর করা হয়। এ সময় নিজাম উদ্দীনের নিজস্ব জমি থেকে হামলাকারীরা অন্তত ৫০ টি কাঁঠালের গাছ উপড়ে ফেলে এসকেভেটর (ভেকু) দিয়ে। পরে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে হামলাকারিরা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে। এতে সাত আটজন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে। তবে বেশি পুলিশ আসায় জমি জবরদখলকারীরা পালিয়ে যান।
আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার এসআই শামীম আল মামুন, কনস্টেবল পলাশ মিয়া ও রফিকুল ইসলামসহ অন্তত সাত জন।
জমির মালিক নিজাম উদ্দীন বলেন, সকালে অন্তত দেড়শতাধিক লোকজন নিয়ে মিন্টু জাফর তামিম ও শাহদাদ আমাদের তিন জমি দখল করে নিতে আসে। এ সময় তারা ভেকু নিয়ে আমার জমির গাছ ও চলাচলের রাস্তা কেটে ফেলে। দখলে বাধা দিতে গেলে আমার ছেলে মেয়েসহ অন্তত ১০ জন হামলার শিকার হয়েছে। গুরুতর তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী ফরহাদ আলম বলেন, হামলাকারী ও দখলকারীরা দেশিয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে জমি দখলে নামে। তাদের অস্ত্রের ভয়ে কেউ কাছে ভিড়তে পারেনি। তিনি বলেন ঢাকার একটি কোম্পানির হয়ে তারা জমি দখলের দায়িত্ব নেন। তিনি অভিযোগ করেন জোর করে এ গ্রামের অন্তত ১৫ টি পরিবার সরাতে চাচ্ছেন দখলদারেরা। চলাচলের রাস্তা কেটে সবাইকে অবরোদ্ধ করে দিয়েছে।
শিউলি আক্তার বলেন, পুলিশ আসার পরপরই তানিম ও তার লোকজন পুলিশকে পেছন থেকে হামলা করে। পরে মারধরে শিকার পুলিশ মাটিতে লুটিয়ে পড়ে। লুটিয়ে মাটিতে পড়ার পরপরই তানিমের ভাই তানিম পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে টানাটানি করে। মোবাইল ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। অতিরিক্ত পুলিশ এসে তাদের জিনিসপত্র উদ্ধার করে।
অভিযুক্ত শাহাদাত হোসেন বলেন, আমরা আমাদের জমি বিক্রি করে দিয়েছে মালিকের কাছে। কিন্তু নিজাম উদ্দিন আমাদের জমিতে বাধা দেয়। তার জমি আছে বলে দাবি করে। এটি মিথ্যা দাবি। তবে পুলিশের ওপর হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জবরদখলকারীরা পুলিশের ওপর হামলা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে করে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে।