মেজর লিগ সকারে এই মৌসুমে সাপোর্টারস শিল্ড জেতে ইন্টার মায়ামি। অর্থাৎ রেগুলার সিজনে দুই কনফারেন্স মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছিল মায়ামি। ৩৪ ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পায় মায়ামি।
শিরোপা জিতেই এমএলএস কাপে খেলতে যায় মায়ামি। প্লে-অফে প্রতিপক্ষ হিসেবে মায়ামি পায় আটলান্টা ইউনাইটেডকে। নিজেদের মাঠে প্রথম ম্যাচ জিতলেও পরের দুটি হেরে বিদায় নিয়েছে মায়ামি।
ফলে মৌসুম শেষ হয়ে গেছে ইন্টার মায়ামির। মায়ামির অধিনায়ক লিওনেল মেসি সমর্থকদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন।
সেখানে মেসি বলেন, 'মৌসুম শেষ, ক্লাব হিসেবে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। যদিও আমরা কিছু টার্গেট পূরণ করেছি, আরও চাই আমরা। সব সমর্থকদের ধন্যবাদ। আমরা এখন পরবর্তী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রস্তুতি নেব।'