তিন বিভাগে ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ জয় করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪-এর অংশ হিসেবে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার কার্ড’ এবং ইস্যু বিভাগের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘এক্সিলেন্স ইন কন্টাক্টলেস পেমেন্টস’ ও ‘এক্সিলেন্স ইন ক্রস-বর্ডার পেমেন্টস-ক্রেডিট’ অর্জন করেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ হয়ে ওঠার যাত্রায় আমরা ভিসার মতো অংশীদারদের পেয়ে আনন্দিত। নিরাপদ, সুরক্ষিত এবং সহজ পেমেন্ট প্রক্রিয়ার প্রচার ও প্রসারের লক্ষ্যে আমরা ভিসার সঙ্গে কাজ চালিয়ে যাব।’
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) নাসের এজাজ বিজয় এবং ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ লুৎফুল হাবিব ব্যাংকের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিজ্ঞপ্তি