ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে এক হাজার ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৭০ হাজার ৪৫৩ জন রোগী। এছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৮০০ জন। ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৬৭ জন।  

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।