অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উপকারভোগী শহীদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন।
তিনি গতকাল মঙ্গলবার ঢাকার এসডিএফ কার্যালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৪-এর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফের সদস্য পরিবারভুক্ত শহীদ পরিবার এবং আহতদের এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।