জিএমপির নতুন কমিশনার নাজমুল করিমের যোগদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার ড. মো. নাজমুল করিম খান যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নতুন কর্মস্থলে যোগদান শেষে তিনি জিএমপির সব কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকায় পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। বিগত ফ্যাসিবাদী সরকার তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। অবসরের সময় তিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ড. নাজমুল করিম ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে জোগদান করে। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।