বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৯৮%। এ পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৭৫৪ জন। এর মধ্যে প্রথম বর্ষের রেজাল্টের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এ রেজাল্ট প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জন অ+, ১,৭০৮ জন অ, ৫,৪৪৫ জন অ-, ১১,১৫৪ জন ই, ১৩,৪৮৯ জন ঈ এবং ৮৯৭ জন উ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯,১০৬ জন ছাত্র এবং ১৩,৬৪০ জন ছাত্রী ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।