খালে মাছ ধরতে গিয়ে আটকে গেলেন যুবক, অতঃপর...

চট্টগ্রাম নগরের একটি খালে মাছ ধরতে গিয়ে কাদায় আটকা পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বাকলিয়া লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার একটি খালে আজ বৃহস্পতিবার সকালে মাছ ধরতে নামেন ৫০ বছর বয়সী মো. জামাল। কিন্তু মাছ ধরতে গিয়ে তিনি খালের কাদায় আটকা পড়েন। অনেকক্ষণ চেষ্টা করেও পাড়ে উঠতে পারছিলেন না তিনি। এ সময় খাল পাড়ের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় স্থানীয় লোকজনকে বাঁচার আকুতি জানায় জামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্ষত অবস্থায় জামালকে উদ্ধার করে। জামালের বাড়ি চাঁদপুর জেলার মহামায়া থানা এলাকায়।