টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে আগুন লেগে ৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাজারের ওষুধের দোকানে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা জানান, রাতে আউলিয়াবাদ বাজারের দোকানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে পরে পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।