ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২০২৪ বিজয়ী বাংলাদেশ দলের তিন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলামসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

নিরাপত্তা নিশ্চিতসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে নারী ফুটবলারদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।    

আলোচনা শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা ঠাকুরগাঁও রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২০২৪ বিজয়ী দলের সদস্য মোছা. সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করেন। 

উল্লেখ্য- ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে ২০২৪ সাফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা।