ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খুলনা সদরের জিরো পয়েন্ট এলাকার মো. দেলোয়ার হোসেন মেয়ে স্বপ্না বেগম ও ফিরোজপুর জেলার নাজিরপুরের বুড়িয়াখালী এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার । তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ফকিরমোড়া বিওপির টহল দল ওই দুই নারীকে আটক করে। গত তিন মাস আগে আগরতলায় বিভিন্ন বাসাবাড়িতে কাজের জন্য ওই দুই নারী ভারতে যান।