ঢাকা-যশোর-বেনাপোল রুট

২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু

২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক (জিআইবিআর) ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইনের পরিদর্শন শেষে এ অগ্রগতির কথা জানান। গত বৃহস্পতিবার পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী। সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা ১১টায় কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে।