কিসমত খন্দকারের মৃত্যুতে ডিআরইউর শোক

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪ এএম

মুক্তিযোদ্ধা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, সাংবাদিক কিসমত খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর আফতাবনগরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, কিসমত খন্দকার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সৎ ও পেশাদার সাংবাদিক। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশের সাংবাদিকতায় তার দীর্ঘদিনের  ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সজ্জন ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল। জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত