প্রথম সেশনে বাংলাদেশের ৬৫ রান

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা খারাপ যায়নি বাংলাদেশের। ২ উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা দলটি প্রথম সেশন শেষ করেছে ৩ উইকেটে ১০৫ রান তুলে। ফলে আজ তৃতীয় দিনে বাংলাদেশ প্রথম সেশনে তুলেছে ৬৫ রান।

এই সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু শাহাদাত হোসেনের (১৮) উইকেট। শাহাদাতের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছেন মুমিনুল হক। 

মুমিনুল ৩৮ ও লিটন অপরাজিত ২১ রানে। বাংলাদেশ এখনো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে ৩৪৫ রানে।