চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপ কী, জানতে চান হাইকোর্ট

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের সময় এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 

আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন।

এর আগে বুধবার সকালে একজন আইনজীবী সাইফুল আলমকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন।

আদালত তখন জানতে চান, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে কি পদক্ষেপ নিয়েছে সরকার।

এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। সে সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।