আবারও বাড়ল সোনার দাম

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এ দাম বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮, ১৮ ক্যারেটের ৯৪৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮০৪ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।