প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

গত ২২ নভেম্বর দেশ রূপান্তরের ৯ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘মাদকের সেই কর্মকর্তাকে বদলি’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ। এক প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, সংবাদটি অসত্য। বদলির বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবাদপত্রে তিনি আরও লেখেন, এর আগে তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগটিও ছিল কাল্পনিক ও বানোয়াট। এ অভিযোগের দায় থেকে তাকে অব্যাহতি দিয়ে গত ১৯ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।