নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। দন্ডিত আসামির নাম মো. রাসেল মিয়া।
মামলায় অন্য আসামি হিমেল মিয়াকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। অন্য এক নারীকে এক বছরের কারাদন্ড দেয় আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জানুয়ারি রাতে রাসেল মিয়া তার ভাই হিমেল মিয়া ও মা মাজেদা বেগম মিলে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তমালিকাকে গলা কেটে হত্যা করে বসতঘরের বারান্দায় ফেলে রাখেন।