রাজধানীর মুগদায় কাভার্ড ভ্যানের চাপায় সোলাইমান হৃদয় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সোলাইমানের শ্যালক মতিউর রহমান জানান, মুগদার মান্দা এলাকায় বাড়ি সোলাইমানের। খিলগাঁওয়ের মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মা-ার মনকা বাজারে সোলাইমানের একটি দোকান রয়েছে।