বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি ওয়ান্ডারার্স। মোহামেডান ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়ান্ডারার্সকে। অধিনায়ক সুলেমান দিয়াবাতে করেছেন জোড়া গোল।
শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের অভিষেক হলো প্রিমিয়ার লিগের এই ম্যাচ দিয়ে। তবে মাঠের বিভিন্ন জায়গা ঘাস ছিল না বললেই চলে।
ম্যাচে দুই অর্ধে তিনটি করে গোল করেছে মোহামেডান। ক্লাবটির হয়ে আজ বাকি গোলগুলো করেন সানডে এমানুয়েল, মিনহাজুল আবেদীন বাললু, এরনেস্ত বোয়েটেং ও সৌরভ দেওয়ান।
দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে।