খুলনায় মশার কয়েল থেকে বাসে আগুন শ্রমিকের মৃত্যু

খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ড ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা বাসশ্রমিক শরিফুল নিহত হন। মশার কয়েল থেকে এই আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা।

গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ড ঘটে। নিহত শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

পরিবহন শ্রমিকরা জানান, বাসচালকদের অনেক সহকারী রাতে মশার কয়েল জ¦ালিয়ে বাসের ভেতরে ঘুমিয়ে থাকেন। এর আগেও সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।