পরিকল্পিত উন্নয়নের মূলনীতি জাতীয় ভৌত পরিকল্পনা তৈরি হয়নি বলেই দেশে অপরিকল্পিত ও বিশৃঙ্খল উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলেন, পৃথিবীতে পরিকল্পিত উন্নয়নের বিভিন্ন মাধ্যম রয়েছে। সেখান থেকে যেকোনো একটি বিষয় বেছে নিয়ে তা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। তা না হলে কাক্সিক্ষত পরিকল্পিত উন্নয়নের মূলনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিভিন্ন দেশে এই পরিকল্পনানীতি ভিন্ন ভিন্ন নামে পরিচিত।
গতকাল শনিবার বনানীর বিলিয়া মিলনায়তনে নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) উদ্যোগে আয়োজিত ‘রাজধানীর ভৌত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নগর বিশেষজ্ঞরা।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী-পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ। নগর গবেষণা কেন্দ্রের সহসভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা প্রমুখ বক্তব্য দেন।