মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকায় পতাকা মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি পার্টির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।
মিছিলের শুরুতে মুক্তিভবনের সামনে সমাবেশে সিপিবি সভাপতি কমরেড মো. শাহ আলম লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনো মানুষের নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন।