যেসব উপাদানে বাড়বে চায়ের গুণাগুণ

সকালে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আমাদের মনকে সতেজ করে তোলে। শীতের ঠান্ডা-কাশিতেও আরাম দিতে পারে এক কাপ চা। তবে কিছু উপাদান মেশালে আরও গুণাগুণ সমৃদ্ধ হয় চা। জেনে নিন কোন কোন উপাদান মেশাতে পারেন চায়ে। 

চায়ের সাথে এক বা দুই ইঞ্চি আদা মিশিয়ে নিন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে আদায়। আদা চা হজমে সহায়তা করে ও গলায় খুসখুস ভাব থাকলে তা দূর করে। 

এসেনশিয়াল অয়েল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি পেতে চাইলে একটি বা দুটি এলাচ গুঁড়া করে মিশিয়ে দিন চায়ে। চমৎকার সুগন্ধ নিয়ে আসার পাশাপাশি এটি হজমে সহায়তা করবে এবং অ্যাসিডিটি কমাবে। 

একটি ছোট স্টিক দারুচিনি দিয়ে দিন চায়ে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি নিয়ন্ত্রণে রাখবে রক্তের শর্করা। নিয়মিত দারুচিনি চা খেলে ভালো থাকবে হার্টও।

কয়েকটি তুলসী পাতা মিশিয়ে নেওয়ার অভ্যাস করুন চায়ে। তুলসীর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস কমাতে সহায়তা করে। চায়ে চমৎকার স্বাদ ও গন্ধ যোগ করে মৌরি গুঁড়া। হজম ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতেও এর জুড়ি নেই।

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লবঙ্গতে। চা বানানোর সময় দুই একটি লবঙ্গ দিয়ে দিন। এটি ঠান্ডা, কাশি ও গলা খুসখুস ভাব উপশম করবে। মেটাবোলিজম বাড়াতে সাহায্য করে গোলমরিচ। কয়েকটি গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিন চায়ে। 

হজমের গণ্ডগোল দূর করার পাশাপাশি চায়ে চমৎকার সুগন্ধ নিয়ে আসবে এই ভেষজ। ৫-৬টি পুদিনা পাতা দিয়ে দিন চায়ে। এনার্জি ও হিমোগ্লোবিন বাড়াতে চায়ে যোগ করুন গুড়। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ নিয়ে আসবে চায়ে। হজমের গণ্ডগোল দূর করার পাশাপাশি ৫-৬টি পুদিনা পাতা দিন চায়ে চমৎকার সুগন্ধ নিয়ে আসবে এই ভেষজ।