সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের টিকটক তারকাদের। চলতি বছর কয়েক মাসের ব্যবধানে পাঁচজন টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। ফলে পাকিস্তানে শোবিজ অঙ্গনে নেমে এসেছে আতঙ্ক।
ডেইলি পাকিস্তান জানিয়েছে, এ বছর মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভিডিওতে দেখা যায়, মরিয়ম প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। যদিও কেউ বলছেন এটি ‘এআই’ প্রযুক্তিতে বানানো। তবে নেটিজেনদের অনেকে বলছেন ভিডিওটি আসল।
যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি মরিয়ম। তবে পাকিস্তানি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কারা ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত তা বের করতে চায় পুলিশ।