আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জিটিসিএলের মনোহরদী অফ-ট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত নরসিংদীর মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।