মানিকগঞ্জ ও ধামরাইয়ে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

গ্যাস বিতরণব্যবস্থার উন্নয়নকাজের কারণে মানিকগঞ্জ ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

রবিবার (২২ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলো হলো- মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত