ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকায় দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাশের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সাক্ষাৎ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অন্যকে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।