সামরিক আইন জারি করে রাজনৈতিক অস্থিরতায় থাকা দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন চোই বিয়াং হিয়াক। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন প্রতিরক্ষামন্ত্রী সৌদি আরবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হঠাৎ করে দেশে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কিমের পরামর্শেই ইউন সামরিক আইন জারি করেছেন বলে অভিযোগ ওঠে। সে দায় মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিম। নতুন প্রতিরক্ষামন্ত্রীর বিষয়ে প্রেসিডেন্ট ইউনের চিফ অব স্টাফ বলেন, চোই একজন নীতিবান ব্যক্তি যিনি নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন এবং প্রবিধান মেনে চলেন। এদিকে, সামরিক আইন জারির জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। বিরোধীদলগুলোর প্রস্তাবের প্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্টের অভিশংসন ভোট অনুষ্ঠিত হবে।