বাংলা একাডেমির ২৪ এর কবিতা সংকলন সম্পাদনা করবেন হাসান রোবায়েত

২৪ এর গণঅভ্যুত্থানকে সামনে রেখে বাংলা একাডেমি থেকে লেখা কবিতা নিয়ে খুব দ্রুতই একটি সংকলন হবে। সংকলনটির সম্পাদনার দায়িত্ব পেয়েছেন কবি হাসান রোবায়েত। আজ শনিবার তিনি নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলা একাডেমি থেকে ২৪ এর গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে লেখা কবিতা নিয়ে খুব দ্রুতই একটি সংকলন হবে। সংকলনটির সম্পাদনার গুরু দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে। ২৪ এর অভ‍্যুত্থান নিয়ে কবিতা লিখেছেন এমন যে কেউ আপনার নজরে থাকলে কমেন্ট বক্সে নাম মেনশন করবেন প্লিজ। আমি তাদের কাছ থেকে কবিতা চেয়ে নেবো।

আর কেউ যদি সরাসরি আমার মেইলে কবিতা পাঠান অনেক কৃতজ্ঞ থাকব। এটা একটা জাতীয় কাজ। প্রত‍্যেকেই আমাকে হেল্প করবেন প্লিজ। একটা ভালো কবিতাও যেন সংকলনে বাদ না যায় এটা নিশ্চিত করা আমার আমানত। 
মেইল: hasanrobayet2676@gmail.com।