কবি রওশন আরা মুক্তাকে জুলাই অভ্যুত্থানের ওপর কবিতা সংকলনের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলা একাডেমি। একটি দাপ্তরিক পত্রে কবিকে এই খবর জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সম্পাদনা পরিষদে আরো রয়েছেন কবি হাসান রোবায়েত।
কবি রওশন আরা মুক্তার জুলাই অভুত্থান নিয়ে লেখা 'গোল্ডফিশের কান্না' নামক একটি কবিতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কবিতায় প্রাণহীন ইট সিমেন্টের প্রতি কান্না, আর ক্ষয়ে যাওয়া প্রাণের প্রতি অবহেলার সেসময়ের চিত্র ফুটে উঠেছিল।
রওশন আরা মুক্তা। মূলত কবি। চিন্তা করতে ভালোবাসেন, চিন্তার পথে কোথাও থেমে যেতে চান না। বুলি সর্বস্ব মানবিক পৃথিবী না, নির্বাক প্রেমের পৃথিবীর স্বপ্ন দেখেন। তার জন্ম ১৯৮৮ সালের এপ্রিলের ১২ তারিখ।
